ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে মহিলাদলের শোভাযাত্রা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলাদল জামালপুর জেলা শাখার শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জরুরি সুচিকিৎসা ও তার মুক্তির দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মহিলাদল জামালপুর জেলা শাখা। ৮ মার্চ বিকেলে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা ও পথসভায় বিএনপি নেতৃবৃন্দ এ দাবি জানান।

৮ মার্চ বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী মহিলাদল জামালপুর জেলা শাখা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা মহিলাদলের সহ-সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জরুরি সুচিকিৎসা এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ সময় জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা, সাংগঠনিক সম্পাদক শামীমা বেগম রুবি, প্রচার সম্পাদক পিয়ারা হায়দার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয় বানু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজেরা বেগম ও ধর্মবিষয়ক সম্পাদক সনেখা বেগমসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

জামালপুরে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে মহিলাদলের শোভাযাত্রা

আপডেট সময় ০৮:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯