ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ

দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ করেন ইয়েস গ্রুপের সদস্যরা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘একুশের চেতনায় দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই লক্ষ্য নিয়ে জামালপুরে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর-টিআইবি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

২১ ফেব্রুয়ারি সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর, টিআইবি ও এর সহযোগী সংগঠন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), ইয়ুথ অ্যানগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহের আয়োজন করা হয়। দুর্নীতিবিরোধী গণস্বাক্ষরের উদ্বোধন করেন সনাক সহ-সভাপতি পারভীন তরফদার।

এ ছাড়া সনাক সদস্য অধ্যাপক এস এম কায়েদ-উদ-জামান, অজয় কুমার পাল, এ কে এম আশরাফুজ্জামান, মেহেদী মাহমুদ খান, স্বজন সদস্য নাজমুল হাসান, শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতির ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে বৃহৎ পরিসরে, ফলে তা প্রতিরোধ করার জন্য জনসম্পৃক্ততা জরুরী হয়ে পড়েছে। সাধারণ জনগণের প্রতিরোধই পারে দুর্নীতি থেকে মুক্তি দিতে।

শিক্ষক, রাজনীতিবিদ, চাকরিজীবি, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বাক্ষর দেওয়ার মাধ্যমে দুর্নীতিবিরোধী চেতনার সাথে একত্মতা ঘোষণা করেন।

উল্লেখ, এ ছাড়াও ইয়েস সদস্যরা তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণের কৌশল শেখান। এর আগে সনাক ও টিআইবির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ

আপডেট সময় ০৮:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯