ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেলান্দহে ব্যাটারিচালিত চোরাই ইজিবাইক ও যন্ত্রাংশ জব্দ

মেলান্দহে জব্দ করা চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ। ছবি : বাংলারচিঠি ডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়ি থেকে চোরাই ব্যাটারিচালিত সচল একটি ইজিবাইক ও দুটি ইজিবাইকের যন্ত্রাংশ জব্দ করেছে স্থানীয় মাহমুদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। ৯ জানুয়ারি রাতে মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের মো. হক ওরফে হক্ক’র বাড়ি থেকে এগুলো জব্দ করা হয়।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের মো. হক ওরফে হক্ক’র বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা ও যন্ত্রপাতির শব্দ শুনতে পায় স্থানীয়রা। এ নিয়ে সন্দেহ হলে রাত ১১টার দিকে ওই বাড়ির আশপাশের লোকজন তা দেখতে গেলে অজ্ঞাত কয়েকজন লোক দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা সেখানে দুটি ইজিবাইকের ব্যাটারি, খোলা যন্ত্রাংশ ও একটি সচল ইজিবাইক দেখতে পান। এগুলো ইজিবাইক চোরচক্রের কাজ বলে সন্দেহ হলে স্থানীয় লোকজন রাতেই স্থানীয় মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। তদন্ত কেন্দ্রের পুলিশ রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে দুটি ইজিবাইকের সম্পূর্ণ খোলা যন্ত্রাংশ একটি সচল ইজিবাইক জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। অভিযানের সময় ইজিবাইক চোরচক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এম এ কাশেম ১০ জানুয়ারি এ প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে এগুলো সংঘবদ্ধ ইজিবাইক চোরদের কাজ। অভিযানের সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। একটি ইজিবাইক ও দুটি ইজিবাইকের খোলা যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

মেলান্দহে ব্যাটারিচালিত চোরাই ইজিবাইক ও যন্ত্রাংশ জব্দ

আপডেট সময় ০৮:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯