ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সঠিক লোকদেরই মন্ত্রী মনোনীত করেছেন : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকদেরই মন্ত্রী সভার সদস্য মনোনীত করেছেন। নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আওয়ামী লীগের মহাজোটের কোনো শরিকদলের সঙ্গে টানাপোড়েন নেই।

৮ জানুয়ারি রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা গঠন নিয়ে জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। মন্ত্রিসভার পুনর্গঠন রিসাফল হবে, রদবদল হবে। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে তাদের মন্ত্রী করতেই হবে। ১৪ দল আমাদের দুঃসময়ের শরীক। তারা অতীতে ছিলেন ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং কাজ করব।

তিনি বলেন, মন্ত্রী সভায় দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে। বাদ পয়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রীত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না বাদের কোন ব্যাপার আছে। এখানে বাদের কোন ব্যাপার নেই কাজের রূপান্তর হয়েছে মাত্র।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

প্রধানমন্ত্রী সঠিক লোকদেরই মন্ত্রী মনোনীত করেছেন : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯