ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র চালক নিহত, আহত সিএনজি যাত্রী রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

পিংনায় যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পিংনায় ইউসুফ আকন্দের হত্যাকারীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের তিনদিন পর নিহত ইউসুফ আকন্দের হত্যাকারীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ১ জানুয়ারি সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া মোড়ে বিক্ষুব্ধরা এ কর্মসূচি পালন করে। পরে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ২০১৮ সালের ৩১ মে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিহত হন। এর জের ধরে গত ২৮ ডিসেম্বর সকালে জাহিদের চাচাতো ভাই ইউসুফ আকন্দ ও আসামি পক্ষের তোফাজ্জল মিলিটারি পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষে আহত হয় প্রায় অর্ধশত। গুরুতর আহত অবস্থায় নরপাড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ইউসুফ আকন্দকে (৩২) প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। ৩০ ডিসেম্বর রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৩১ ডিসেম্বর রাতে ইউসুফের লাশ এলাকায় পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী হত্যাকারীদের বিচারের দাবিতে ১ জানুয়ারি সকালে নরপাড়া মোড়ে বিক্ষোভ মিছিল বের করে। তারা তারাকান্দি-ভুয়াপুর প্রধান সড়ক অবরোধ করে রাখলে দুপুর প্রায় আড়াইটা পর্যন্ত যমুনা সার কারখানার পরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ খবর পেয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান প্রশাসন নিয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় এলাকাবাসীর সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান, জেলা পরিষদ সদস্য ফতেহ লোহানী, ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়, নিহত জাহিদের বাবা নুরুল ইসলাম আকন্দ, নিহত ইউসুফ আকন্দের বাবা আব্দুল আউয়াল প্রমুখ।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের পরিদর্শক মোহব্বত কবীর জানান, এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

পিংনায় যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ০৬:৪৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯