ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপি প্রার্থী মামুনের গণসংযোগ, সংবাদ সম্মেলন

নির্বাচনী গণসংযোগে প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন নির্বাচনী প্রচারণার শেষ দিনে জামালপুর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। ২৭ ডিসেম্বর বিকেলে তিনি জামালপুর শহরের কথাকলি, তমালতলা ও নিরালা মার্কেটসহ বেশ কয়েকটি জায়গায় গণসংযোগ করেন।

এ সময় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, বিএনপি নেতা ইমরান হোসেন ইরান, শাহীনুর রহমান, রমজান আলী রনজু ও যুবদল নেতা আমান উল্লাহ আমানসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

এদিকে সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন ২৭ ডিসেম্বর দুপুরে সরদারপাড়ায় তার নির্বাচনী প্রধান কার্যালয়ে তার নির্বাচনী প্রচার-প্রচারণার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জামালপুর সদরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচার কেন্দ্র ভাংচুর ও দক্ষিণ-পূর্ব জামালপুরের ছয়টি ইউনিয়নের সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলেছে। ওই ছয়টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্র কমিটির অন্তত ২০০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে তারা। তারা বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে নেতাকর্মীদের।

তিনি আরো বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপি নেতাকর্মীদের ওপর নানামুখী নির্যাতন ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রের মাত্রাও বাড়ছে। সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা করি। আশা করি তারা ভোটের দিন সাধারণ ভোটার জনতাকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার পরিবেশ করে দিবেন। তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনের দিন সাংবাদিক পর্যবেক্ষক কোটায় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে পর্যবেক্ষক কার্ড না দেওয়াসহ ভোটকেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বিএনপি প্রার্থী মামুনের গণসংযোগ, সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৬:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮