ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

মেলান্দহে নৌকার পোস্টার পোড়ানোয় এক নারীকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের নৌকা প্রতীকের নির্বাচনী পোস্টার পোড়ানোর অপরাধে আয়েশা বেগম (৪১) নামের এক নারীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

১২ ডিসেম্বর বিকেলে জেলার মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা বাজারে পোস্টার পোড়ানোর ঘটনা ঘটে। পরে রাতে জরিমানার টাকা পরিশোধ করে ওই নারী মুক্তি পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরিমানার দণ্ডপ্রাপ্ত আয়েশা বেগম উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন যুবদলের যুগ্মআহ্বায়ক হানিফ উদ্দিনের স্ত্রী। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মেলান্দহ থানা পুলিশের কাছে নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে পোড়ানোর অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে মেলান্দহ থানা পুলিশ ১২ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থল চরপলিশা বাজার থেকে আয়েশা বেগমকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

মেলান্দহ থানা পুলিশ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিনকে বিষয়টি অবহিত করেন। পরে ইউএনও ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আয়েশা বেগমকে ৩০ হাজার টাকা জরিমানা অনদায়ে দুই মাসের কারাদণ্ড দেন। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আইনের ৭৭ ধারায় বর্ণিত নির্বাচনে সহিংসতার অপরাধ সংঘটনের দায়ে তাকে এ সাজা দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে জরিমানার টাকা পরিশোধ করে থানা থেকে তিনি মুক্তি পান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও তামিম আল ইয়ামিন ভ্রাম্যমাণ আদালতের এ রায়ের সত্যতা স্বীকার করে বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘নির্বাচনে সহিংসতার অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ জরিমানার টাকা পরিশোধ করে ওই নারী ছাড়া পেয়েছেন বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মেলান্দহে নৌকার পোস্টার পোড়ানোয় এক নারীকে জরিমানা

আপডেট সময় ১১:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮