ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

সরিষাবাড়ীতে যৌতুক মামলার ২ আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার যৌতুক মামলার দুই আসামি। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যৌতুক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি খলিলুর রহমান ও আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ নভেম্বর রাতে খলিলুর রহমানকে নিজ বাড়ি এবং আজগর আলীকে বাউসি পপুলার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে ২১ নভেম্বর সকালে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানার এসআই ইমান আলী ও এএসআই আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ২০ নভেম্বর রাতে পৃথক বিশেষ অভিযান চালায়। এ সময় কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আজগর আলীকে পপুলার মোড় এবং পৌর এলাকার বাউসি মধ্যপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে খলিলুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দুই জনই যৌতুক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

সরিষবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠি ডটকমকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকেই আদালতের মাধ্যমে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে যৌতুক মামলার ২ আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮