ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র চালক নিহত, আহত সিএনজি যাত্রী রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

সরিষাবাড়ীতে নৌকা প্রতীকের এজেন্ট বাছাইয়ের উদ্যোগ

এজেন্ট বাছাই সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী আসনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভোটকেন্দ্র কমিটি ও নৌকা প্রতীকের এজেন্ট নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে ৫ নভেম্বর দুপুরে উপজেলা শাখা কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ ও সহসভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী সংসদ নির্বাচন উপলক্ষে কোনো ব্যক্তির নামে শ্লোগান করা যাবে না। ব্যক্তি উদ্যোগে মোটর শোভাযাত্রা করা যাবে না। নৌকা প্রতীকের বিজয়ের পক্ষে এক সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকার শ্লোগান ধরতে হবে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৬ নভেম্বর বিকেল তিনটায় নৌকার পক্ষে গণমিছিল বের করা হবে। এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যেই সকল ভোট কেন্দ্র কমিটি করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সরিষাবাড়ীতে নৌকা প্রতীকের এজেন্ট বাছাইয়ের উদ্যোগ

আপডেট সময় ১০:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮