ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

রাজাকারদের তালিকা প্রকাশের দাবি

মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ মিছিল। ছবি : আলী আকবর

আলী আকবর
নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠি ডটকম

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল এবং রাজাকারদের তালিকা প্রকাশের দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান মাদারগঞ্জ উপজেলা শাখা। ১৪ অক্টোবর দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি বালিজুড়ি বাজার মোড় থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে মাদারগঞ্জ উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরু, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মুক্তিযোদ্ধা আবুল হাসান, মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম মনজু, সাবেক অধিনায়ক শাহজাদা বুলবুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি শাহজাদা হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম ইদু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মাদারগঞ্জ উপজেলার সভাপতি গোলাম জাকারিয়া, সাধারণ সম্পাদক মির্জা গোলাম রাব্বি ও সাংগঠনিক সম্পাদক আল মাসুম রাসেদ।

এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন করারও দাবি জানান মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

রাজাকারদের তালিকা প্রকাশের দাবি

আপডেট সময় ১০:২০:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮