ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুরে চারটি করাতকলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত ও তিতপল্লা ইউনিয়নের পৃথক স্থানে ১৪ অক্টোবর অভিযান চালিয়ে চারটি করাতকলের মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নিবাহী হাকিম মো. নজরুল ইসলাম ও আসাদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় চারটি করাতকলের কোনো লাইসেন্স না থাকায় ২০১২ সালের করাতকল (লাইসেন্স) বিধিমালার ৩(১) ও ১২ ধারায় চারজন করাতকল মালিককে তাৎক্ষণিক ২২ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের জামতলী বাজারের পরিতোস সুত্রধরকে ৫ হাজার টাকা, একই ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো. বিল্লাল হোসেন, দিগপাইত ইউনিয়নের হবদেশ গ্রামের শাহজাহান আলী ও দিগপাইত গ্রামের মো. আনছার আলীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর বনবিভাগের কর্মকর্তা ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে চারটি করাতকলে জরিমানা

আপডেট সময় ১১:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮