ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে সনাস এর পরিচ্ছন্ন নগর গঠনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ

সচেতন নাগরিক সমাজের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গঠনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরে নবগঠিত পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সচেতন নাগরিক সমাজ (সনাস) এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন নগর গঠনের আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে। এ কাজকে গতিশীল এবং সংগঠনের কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে কাচারিপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জাম সরকার একটি ভ্যান তৈরির জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। চেকটি সনাস এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর এবং লিফলেট বিতরণ কাজ উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

ভ্যান ক্রয় বাবদ ১০ হাজার টাকার চেক সনাসের কাছে হস্তান্তর করেন কমিটির উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলার চিঠি ডটকম

শহরের কাছারিপাড়া ও বোষপাড়ার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সনাস এর আহ্বায়ক মো. মুক্তাদির হোসেন সেলিম, সদস্য সচিব চিকিৎসক মনিরুজ্জামান খান, সদস্য মনোয়ারা খানমসহ অন্যান্য সদস্যগণ।

‘যদি থাকতে চান মশামুক্ত, সচেতন নাগরিক সমাজের সাথে হোন যুক্ত, বাড়ির আবর্জনা যেখানে সেখানে ও ড্রেনে ফেলবেন না, প্রতিটি বাড়ির মা বোনদের বলে যাই, পরিচ্ছন্ন ও সুন্দর একটি শহর চাই’ এ ধরনের অনেক শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণের পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা সংরক্ষণ করা এবং পৌরসভার গাড়িতে ময়লা উঠিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। এ ধরনের কাজকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জামালপুরে সনাস এর পরিচ্ছন্ন নগর গঠনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ

আপডেট সময় ০৮:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮