ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল

ইসলামপুর : হরিজনদের মাঝে বস্ত্র বিতরণ করেন ছাত্রদলনেতা মাহমুদুল হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও অসহায় হিন্দু পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন জামালপুর জেলার ইসলামপুর পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান।

১৪ অক্টোবর, বুধবার রাতে ইসলামপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন নিজ কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় বয়স্ক মহিলাসহ হরিজনদের মাঝে বস্তু বিতরণ করেন। স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় এসব বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণের সময় উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কেবল ধর্মীয় উৎসবেই নয়। বরং এলাকার বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। এছাড়া সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি নিয়ে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন।

তার ঘনিষ্ঠজনদের ভাষ্যমতে, রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের সেবায় কাজ করে যেতে চান। রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে এভাবে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

মাহমুদুল হাসান নিজের কাজের বিষয়ে এই প্রতিবেদককে বলেন, মানুষের পাশে থেকে কিছু সেবা করার চেষ্টা করছি। পারিবারিকভাবেই এই শিক্ষা পেয়েছি। মানুষ হিসাবে কাজ করতে গেলে ভুল হওয়া অস্বাভাবিক নয়। আমিও ভুলের ঊর্ধ্বে নই। আপনারা আমার পাশে থেকে ভুলগুলো ধরিয়ে দিবেন।

তিনি আরও বলেন, আমি এবার ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে লড়তে চাই। আমি সবার কাছে দোয়া চাই। আমি আপনাদের সহযোগিতা চাই।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল

আপডেট সময় ০৯:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬