ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদিত

বকশীগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পূর্বের কমিটি বাতিল করে নতুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠন করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবদল ও ৫১ সদস্য বিশিষ্ট পৌর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটিতে বিপ্লব সওদাগরকে আহ্বায়ক ও মাহবুবুর রহমান লাভলু মিয়াকে সদস্য সচিব করা হয়। অপরদিকে পৌর যুবদলে সাইফুল ইসলাম তালুকদার শাকিলকে আহ্বায়ক ও তানজির আহাম্মেদ সুজনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটি পাওয়া নেতৃবৃন্দ জেলা যুবদলের সভাপতি ও সম্পাদককে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদিত

আপডেট সময় ০২:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮