ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য্য

মুক্তিযুদ্ধের ভাস্কর্য্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শহীদ জননী জায়েদা বেগম। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযুদ্ধের ভাস্কর্য্য নির্মাণ করা হচ্ছে।

১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় সরিষাবাড়ী পৌরসভার বাউসী পপুলার জুটমিল মোড়ে এই ভাস্কর্য্য নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শহীদ মুক্তিযোদ্ধা সুরুজ্জামানের মা জায়েদা বেগম। সরিষাবাড়ী পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৬ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে এই ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে।

পরে সেখানে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনুজ্জামান রোকন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহসভাপতি তেজগাঁ কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা এম এ লতিফ ও মনির উদ্দিন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আব্দুল হামিদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য্য

আপডেট সময় ০৬:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮