ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের সকাল বাজারে ৩০ আগস্ট সকালে অভিযান চালিয়ে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে দু’জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ৩০ আগস্ট সকালে জামালপুর শহরের সকাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় চাউল পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে ২০১০ সালের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের ১৪ ধারার অপরাধের জন্য দু’জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডপ্রাপ্ত দু’জন ব্যবসায়ী হলেন জামালপুর সদর উপজেলার মিয়াপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. মাসুদ মিয়া ও মেলান্দহ উপজেলার রায়ের বাকাই গ্রামের মো. সাহা আলীর ছেলে মো. ইউনুছ আলী।

জামালপুরের মুখ্য পাট পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮