ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শেরপুর জেলা বিএনপির সম্পাদক হযরত আলী কারাগারে

শেরপুর জেলা বিএনপির সম্পাদক হযরত আলীকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : বাংলার চিঠি ডটকম

সুজন সেন, শেরপুর॥
একটি মারপিটের মামলায় শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৭ আগস্ট বিকেলে মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হযরত। প্রায় এক বছর আগে ওই মামলাটি সদর থানায় দায়ের করা হয়। মুখ্য বিচারিক হাকিম সুদীপ্ত দাস শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিবাদীর আইনজীবী ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী খন্দকার মাহবুবুল আলম রাকীব বিএনপি নেতা হযরত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় এক বছর আগে সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকায় একটি মারপিটের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীকে আসামি করা হয়। ওই মামলায় সম্প্রতি অভিযোগপত্র দাখিল করা হলে হযরত আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

খন্দকার মাহবুবুল আলম আরও বলেন, ২৭ আগস্ট স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন। আমরা ২৮ আগস্ট জেলা জজ আদালতে এ বিষয়ে রিভিউ আবেদন করব।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর জেলা বিএনপির সম্পাদক হযরত আলী কারাগারে

আপডেট সময় ০৬:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮