ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

জামালপুরে ৬ কবির কবিতাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের ছয়জন কবির কবিতাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ৩০ জুলাই রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুরের ছয়জন কবি ও তাদের প্রকাশিত কবিতাগ্রন্থগুলো হলো কবি মাহবুব বারীর গ্রন্থ ‘মাহবুব বারীর কবিতা’, কবি বাকী বিল্লাহর ‘লাবণ্য জড়ানো পাপ’, কবি আলী জহিরের ‘বড় জাড় হে’, কবি আহমদ আজিজের ‘সাদা কাগজের ঘর’, কবি মেহেদী ইকবালের ‘ছিঁড়ে যাওয়া নদীর টুকরোগুলো’ এবং মো. আব্দুল হাই আলহাদীর কবিতাগ্রন্থ ‘আগুইন্যা বহন’। সম্প্রতি গ্রন্থগুলো প্রকাশ করেছে জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখা।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এবং জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি শফিক জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে ছয়জন কবির প্রকাশিত কবিতাগ্রন্থের আলোচনা ও কবিতা আবৃত্তি করা হয়। গ্রন্থগুলোর আলোচনায় অংশ নেন ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, অধ্যাপক জাওয়াদুল হক, সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, সহকারী অধ্যাপক স্বরূপ কাহালী, প্রভাষক আসলাম হোসেন ও কবি আশরাফ সালেহীন।

পরে ছয়জন কবির প্রকাশিত গ্রন্থ থেকে কবিতা আবৃত্তিতে অংশ নেন কবি সাযযাদ আনসারী, আবৃত্তিশিল্পী সহযোগী অধ্যাপক জয়শ্রী ঘোষ, মানসী গোস্বামী, হৃদয় লোহানী, রবিউল ইসলাম রাসেল, ফারজানা ইসলাম প্রমুখ।

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে টানা প্রায় তিন ঘন্টা সময় ধরে বিপুল সংখ্যক দর্শক- শ্রোতা এ প্রকাশনা অনুষ্ঠান উপভোগ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

জামালপুরে ৬ কবির কবিতাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮