ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরের ভাষাসংগ্রামী আব্দুল ওয়াহাব আর নেই

ভাষাসংগ্রামী আব্দুল ওয়াহাব

ভাষাসংগ্রামী আব্দুল ওয়াহাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে বেঁচে যাওয়া আব্দুল ওয়াহাব (৯৩) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি ৩০ জুলাই রাত দু’টা ২০ মিনিটের দিকে জামালপুর শহরের পূর্ব মুকুন্দবাড়ী এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জামালপুরের ভাষা ও মুক্তিগ্রাম গবেষণা কেন্দ্র ও উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার নেতৃবৃন্দ ৩১ জুলাই দুপুরে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

৩১ জুলাই আছর নামাজের পর জামালপুর শহরের পূর্ব মুকুন্দবাড়ী এলাকায় ছানা সরকারের রাইসমিলে তাঁর নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

প্রসঙ্গত, প্রয়াত আব্দুল ওয়াহাব ১৯৫২ সালের ভাষা আন্দোলনের দিনগুলোতে তৎকালীন জামালপুর মহকুমা শহরে যেকোনো সভা, সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে সক্রিয়ভাবে জড়িত থেকে অনেক অবদান রাখেন। মুক্তিযুদ্ধের সময় পাকহানাদারদের অত্যাচার, নির্যাতনের তিনি ছিলেন জীবন্ত সাক্ষী। মুক্তিযুদ্ধের সময় তিনি জামালপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের ফেরিঘাট এলাকায় পাক হানাদারদের আক্রমনের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও অনেকটা অলৌকিকভাবে বেঁচে গেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জামালপুরের ভাষাসংগ্রামী আব্দুল ওয়াহাব আর নেই

আপডেট সময় ০৯:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮