ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

সরিষাবাড়ীতে জমির বিরোধ মামলার তিন আসামি জেল হাজতে

সরিষাবাড়ীতে গ্রেপ্তার তিন আসামি। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ীতে ছোটভাইয়ের জমি চাষাবাদে বাঁধা দেওয়ায় বড়ভাইসহ গ্রেপ্তারি পরওয়ানাভুক্ত তিনজন আসামিকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ২৪ জুলাই রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে তাদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ২৫ জুলাই দুপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তার তিন আসামি হলেন পাটাবুগা গ্রামের মৃত তাজের উদ্দিন সরকারের ছেলে আব্দুস ছামাদ কাজি, তার ছেলে মোশারফ হোসেন এরশাদ ও মৃত আব্দুল মজিদের ছেলে হাফিজুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, মৃত তাজের উদ্দিন সরকারের ছেলে গ্রামীণ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আবুল কালাম আজাদ পেশাগত কাজে বাড়িতে থাকতে না পারায় তার পৈতৃক এক একর জমি একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন ও মৃত জেলেবরের ছেলে আবুল কালামের কাছে বর্গা দেন। বর্গাকৃত ওই জমি আবুল কালাম আজাদের বড়ভাই আব্দুস ছামাদ কাজি, ভাতিজা মোশারফ হোসেন এরশাদ ও হাফিজুর রহমান বেদখল করতে চাষাবাদে বাধা দেন।

এতে দুটি মওসুমে চাষাবাদ করতে না পারায় ছোটভাই বাদী হয়ে ক্ষতিপূরণ দাবি করে বড়ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে গত ১২ মার্চ সরিষাবাড়ীর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত আসামিদের হাজিরার সমন জারি করলেও তারা উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বাংলার চিঠি ডটকমকে জানান, গ্রেপ্তার আসামিদের ২৫ জুলাই দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে জমির বিরোধ মামলার তিন আসামি জেল হাজতে

আপডেট সময় ০৫:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮