ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নকলায় দুইদিনব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার। ছবি : বাংলার চিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা ॥
‘জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই’ এই আওয়াজে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে ও নকলা ডিবেটিং সোসাইটি’র সহযোগিতায় দুইদিনব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২৫ জুলাই শুরু হয়েছে। এ প্রতিযোগিতা দুইটি ভেন্যুতে ১২টি স্কুল ও চারটি কলেজ পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে ২৫ জুলাই সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, ডিবেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ ও সাধারণ সম্পাদক সাবেক প্রধান শিক্ষক মুজিবর রহমান প্রমুখ।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক আবুল মুনসুর আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. তানজিল আহম্মেদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. ছামিউল হক মুক্তা, দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. সাদেকুর ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন, স্থানীয় শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

বক্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে বলেন, এত দিন ডিবেটিং সোসাইটি’র বিষয়ে কেউ কোনো চিন্তাও করেনি যা বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা করেছেন। তার ধারাবাহিক প্রচেষ্টার এই উদ্যোগেই মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলে উপস্থিত সকলে স্বাগত জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

নকলায় দুইদিনব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ০৬:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮