ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

শাহবাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী কিশোর দুই বন্ধু নিহত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- শাহবাজপুর কাছারীপাড়া এলাকার মো. সোহেলের ছেলে কাকন (১৬) ও ভেলা পিঙ্গলহাটি গ্রামের সুমন টিকাদারের ছেলে সিনাত টিকাদার (১৫)। তারা দু’জন দশম শ্রেণির ছাত্র।

নিহত কাকনের মামা তোতা মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, ১৬ ফেব্রুয়ারি বেলা সোয়া ১টার দিকে শাহবাজপুরের কাছারীপাড়ার নিজ বাড়ি থেকে কাকন তার বন্ধু সিনাত টিকাদারকে নিয়ে মোটরসাইকেলে জামালপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি কড়ই গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা দু’জন গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বাংলারচিঠিডটকমকে বলেন, বিনা ময়নাতদন্তে আবেদনের প্রেক্ষিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই কিশোর কাকন ও সিনাতের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে তাদের স্বজনরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

শাহবাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

আপডেট সময় ০৯:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪