ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ : সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে বক্তব্য রাখেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর, সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্য়ালয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের ফ্ল্যাগশিপ প্রকল্প ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক জ্যেষ্ঠ নারীপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তবে অতি দরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানেরা নির্ধারিত শর্ত অনুযায়ী ভাতা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। তাদের মাসিক ভাতার পরিমাণ হবে দুই হাজার ৫০০ টাকা।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ করা প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে দেশের পরিবারগুলোকে আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। শ্রেণিগুলো হল- অতি দরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত।

পিএমটি স্কোর অনুযায়ী, ৮৬০ বা তার কম স্কোর পাওয়া নারীপ্রধান পরিবারগুলো ভাতা পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবেন। সব নারীপ্রধান পরিবার ফ্যামিলি কার্ড পেলেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিভুক্ত অর্থাৎ নিম্ন আয়ের পরিবারগুলোই নির্ধারিত শর্ত অনুযায়ী ভাতা পাবে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহের জন্য ‘তথ্য সংগ্রহ নির্দেশিকা-২০২৬’ প্রণয়ন করা হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ থেকে দেশব্যাপী একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও এই কার্যক্রম শুরু হবে।

এই কার্যক্রমে মোট ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার অংশ নেবেন। কার্যক্রম শুরুর আগে তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

সংবাদ সম্মেলনে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই সারোয়ার লিমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজদ, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬