ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে

মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

মাদারগঞ্জ : মেশিনের চাকায় পিষ্ট হয়ে মারা যান বিএনপিনেতা লিয়াকত আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইট তৈরির কাদামাটি প্রস্তুতকারী (মোল্ডিং) মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে একজন বিএনপিনেতা মারা গেছেন। ১১ অক্টোবর, রবিবার বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ অক্টোবর বিকালে দক্ষিণ ঘুঘুমারী এলাকায় মেসার্স ভাই ভাই ব্রিকসে কাদা দিয়ে কাঁচা ইট তৈরির কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত মাহিন্দ্র ট্রাক্টরচালিত মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন লিয়াকত আলী। পরে স্বজন ও ভাটার শ্রমিকেরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও জানা গেছে, লিয়াকত আলী মেসার্স ভাই ভাই ব্রিকসের মালিক মো. নজরুল ইসলামের আপন ভাগনে। তিনি দীর্ঘদিন ধরে ওই ইটভাটার রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজারের দায়িত্ব পালন করে আসছিলেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম রনি এই প্রতিবেদককে বলেন, লিয়াকত আলীকে জরুরি বিভাগে আনার পর পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান এই প্রতিবেদককে বলেন, লিয়াকত আলী অত্যন্ত ভাল মানুষ ও দলের নিবেদিতপ্রাণ সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ

মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৯:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬