ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের রাশিয়ার সঙ্গে ‘চুক্তি করতে’ জেলেনস্কির ওপর চাপ বাড়ালেন ট্রাম্প মার্কিন নাগরিককে মুক্তি দিল রাশিয়া, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

শেরপুরে নৃ-জনগোষ্ঠির মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরে নৃ-জনগোষ্ঠির দুই বীর মুক্তিযোদ্ধা এবং সদ্য এসএসসি উত্তীর্ণ কোচ ও হাজং সম্প্রদায়ের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়েছে। সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন- ঝিনাইগাতী উপজেলার নওকুচি এলাকার মতিলাল বর্মন এবং ধানশাইল গ্রামের গোবিন্দ চন্দ্র বর্মন।

৯ আগস্ট বিকেলে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে অতিথিরা ওই দুই মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। ইন্টারন্যাশনাল ইনডিজিনাস ডে উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর, কোচ আদিবাসী ইউনিয়ন, এসআইএল-বাংলাদেশ, আইইডি, হাজং সমাজ কল্যাণ সংগঠন যৌথভাবে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে কোচ ও হাজং জাতিগোষ্ঠির সাংস্কৃতিক প্রদর্শনী, আলোচনা এবং প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়। নারীরা পিঠে শিশু বেঁধে দৌঁড় প্রতিযোগিতায় অংশ নেয় এবং পুরুষরা প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। ফুটবল খেলায় কোচ ও হাজং জনগোষ্ঠির লোকদের সমন্বয়ে গড়া চেংড়া একাদশ টাইব্রেকারে ৪-১ গোলে বুইড়া একাদশকে হারিয়ে জয়লাভ করে।

কোচ নেতা রুয়েল কোচের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সাংবাদিক আমিরুজ্জামান লেবু, টিডব্লিওএ চেয়ারম্যান প্রাঞ্জল এম. গাংমা, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, হাজং নেতা সুখরঞ্জন হাজং, শিক্ষক যুগল কিশোর কোচ, মিঠুন কোচ, হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠান থেকে নৃ-জনগোষ্ঠির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নৃ-জনগোষ্ঠিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের নৃ-জনগোষ্ঠিদের জন্য পৃথক ভূমি কমিশন এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় শেরপুর জেলায় একটি নৃ-জনগোষ্ঠিদের কালচারাল একাডেমি স্থাপনের প্রয়োজনীয়তা ও দাবি জানান।

অনুষ্ঠানে কোচ, গারো, হাজং, বর্মন, বানাই, রাজবংশী, হদি জনগোষ্ঠির শতাধিক নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক ও সুুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব

শেরপুরে নৃ-জনগোষ্ঠির মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

আপডেট সময় ০২:৩৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩