ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন

সরিষাবাড়ী : ক্ষতিগ্রস্ত কৃষক জয়ান উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধেরে একজন কৃষকের ২০ শতাংশ জমির প্রায় তিন শতাধিক ফলন্ত লাউগাছ রাতের আঁধারে কেটে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ হাজার টাকার প্রত্যক্ষ ক্ষতিসহ ফসল বিক্রির বিপুল সম্ভাবনায় বড় ধাক্কা খেয়েছেন ওই কৃষক।

​২০ অক্টোবর সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক জয়ান উদ্দিন ও তার পরিবার।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কৃষক জয়ান উদ্দিন প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ২০ শতাংশ জমিতে লাউয়ের টাল তৈরি ও পরিচর্যা করে আসছিলেন। সম্প্রতি কিছু লাউ বিক্রি শুরু হলেও খেতের অধিকাংশ গাছেই ছিল প্রচুর ছোট বড় লাউ। ২০ অক্টোবর সকালে খেতে পরিচর্যা করতে গিয়ে তিনি দেখতে পান গাছে পাতাগুলো শুকিয়ে নেতিয়ে পড়ছে। ডালপালা ধরে টেনে দেখতে পান খেতের প্রায় ৩০০টি লাউ গাছেরই গোড়া ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে।

​কান্নাজড়িত কণ্ঠে কৃষক জয়ান উদ্দিন এই প্রতিবেদককে বলেন, আমার যা ছিল সব শেষ হয়ে গেল। এই সামান্য জমিটুকুই আমার একমাত্র ভরসা। আমরা তো কারও ক্ষতি করিনি। তবুও আমাদের কেন এমন ক্ষতি করা হলো? আল্লাহর কাছে বিচার দিলাম। যে বা যারা এই ক্ষতি করেছে তাদের বিচার যেন দুনিয়াতেই হয়।

​ওই কৃষকের ছেলে আমিনুল ইসলাম বলেন, এই খেত থেকে লক্ষাধিক টাকার লাউ বিক্রি করতে পারতাম। এলাকায় কিছু মানুষ আছে যারা সব সময় আমাদের ক্ষতি করতে চায়। এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঠিক তদন্ত ও প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাচ্ছি।

​এদিকে এই ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এমন ঘৃণ্য কাজের কারণে সাধারণ কৃষকেরা এখন ফসল রক্ষা নিয়ে গভীর শঙ্কায় পড়েছেন। এই ধরনের ক্ষতি কেবল অর্থনৈতিক নয়। কৃষক পরিবারের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি ধাক্কা দেয়। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং এলাকায় কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

​ঘটনাটিকে অত্যন্ত অমানবিক উল্লেখ করে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অণুপ সিংহ বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করা হবে। পাশাপাশি পরবর্তী ফসল রোপণ ও সুরক্ষায় তাকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে।

​সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, লাউ খেতে নাশকতার বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন

আপডেট সময় ০৯:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬