ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

ইসলামপুর : ফকিরপাড়া ব্রহ্মপুত্র নদে দেওয়া হয় প্রতিমা বিসর্জন হয়।ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। ২১ অক্টোবর, বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেবী দুর্গাপ্রতিমাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভরে যায় ভক্তদের মন। ভক্ত ও সাধারণ দর্শনর্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মণ্ডপগুলো।

বেলা গড়িয়ে পড়ার সাথে সাথে ঢাক-ঢোলের তালে রেলগেইট থেকে থানামোড় পর্যন্ত শোভাযাত্রা করেন সনাতন ধর্মালম্বিরা। পরে প্রতিমা বিসর্জন দিতে সবাই ছুটতে থাকে ব্রহ্মপুত্র নদের ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটা ঘাটে। ধূপ, মোমবাতি আর তেল দিয়ে দেবী দুর্গাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী দিনের সুখ শান্তি। এবার উপজেলায় ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর সন্ধ্যায় ফকিরপাড়া ব্রহ্মপুত্র নদের ও পাথর ঘাটি অষ্টমি খালে ও যমুনা নদীতে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্য। এছাড়া দমকলবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ সেখানে অবস্থান নেন।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

আপডেট সময় ০৯:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬