ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান

জামালপুর : ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি। ছবি : সংগৃহীত

এক শীর্ষস্থানীয় মিশরীয় সাংবাদিকের বিচার এবং সংবাদ ওয়েবসাইট ‘মাদা মাসর’ বন্ধের নির্দেশের পর দেশটিতে স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

লাইসেন্স ছাড়া শীর্ষস্থানীয় স্বাধীন সংবাদ ওয়েবসাইট ‘মাদা মাসর’ পরিচালনার অভিযোগে ২৭ অক্টোবর, মঙ্গলবার সাংবাদিক লিনা আতাল্লাহকে কয়েক ঘণ্টার জন্য আটক করে মিশরীয় কর্তৃপক্ষ। এর আগে আদালত তাকে ৩০ লাখ মিশরীয় পাউন্ড (৫৩ হাজার ৫০০ মার্কিন ডলার) জরিমানা করেন।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, আতাল্লাহর বিচার মিশরে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার সরকারি প্রচেষ্টাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে।

ইইউর পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, ‘মিশরের আইনেই মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার স্বীকৃত, যা একটি মৌলিক অধিকার।’

তিনি এক বিবৃতিতে বলেন, ‘এ পরিস্থিতিতে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্ব বজায় রাখা ও সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।’

মুখপাত্র মিশর ও ইইউর মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই পক্ষের মধ্যে একটি সহযোগিতা চুক্তি রয়েছে। এই চুক্তিতে ‘গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাসহ সর্বজনীন মূল্যবোধ সমুন্নত রাখার অভিন্ন অঙ্গীকার’ রয়েছে। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান

আপডেট সময় ০৮:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬