ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার সরিষাবাড়ীতে কৃষকের আধা পাকা ধানক্ষেত ধ্বংস সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

সরিষাবাড়ী : লুটপাটকারীরা সুমাইয়া আক্তার সাথীর দোকানে তালা লাগিয়ে দোকান বন্ধ করে দিয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার সাথীর ব্যবসায়ী প্রতিষ্ঠান সাথী কসমেটিকস ও বস্ত্র বিতানে ছয়টি তালা ঝুলিয়ে দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।

১৫ নভেম্বর, রবিবার বিকালে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজারের এ আর এ জুটমিল এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী নারী সুমাইয়া আক্তার সাথী তার প্রতিপক্ষ সাইফুল ইসলামকে প্রধান বিবাদী করে আটজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সুমাইয়া আক্তার সাথী শিমলা বাজারে নিজের নামে একটি কসমেটিকস ও বস্ত্র বিতান নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তার দাবি, প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ২০২৬ সালের ১ জানুয়ারি তাকে তালাক দেন। পরে ১০ অক্টোবর দ্বিতীয় বিয়ে করেন। তার বর্তমান ব্যবসা পরিচালনা ও আর্থিক লেন-দেনকে কেন্দ্র করে প্রথম স্বামীর আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ রয়েছে।

এই ঘটনার জের ধরে ১৫ নভেম্বর, রবিবার বিকালে সাইফুল ইসলাম ও তার লোকজন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ক্যাশ বাক্স থেকে দুই লাখ টাকা লুট, কর্মচারীকে ভয়ভীতি দেখিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়। এতে ওই নারী উদ্যোক্তা ও কর্মচারী সহ স্থানীয় ব্যাবসায়ীদের মনে আতংক বিরাজ করছে। ১৬ নভেম্বর, সোমবার সন্ধা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার সাথী এই প্রতিবেদককে বলেন, প্রতিদিনের ন্যায় কর্মচারীরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। হঠাৎ একদল লোক দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে দুই লাখের অধিক টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

শিমলা বাজার টাউন বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ এই প্রতিবেদককে বলেন, দোকান বন্ধ করে দেওয়ার বিষয়টি দু:খজনক। আইনগত পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, সুমাইয়া আক্তার থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

আপডেট সময় ০৮:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬