ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

জামালপুর : প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ নভেম্বর, শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন।

আজ ২০ নভেম্বর, শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান। শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এ আনন্দঘন মুহূর্তটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

আপডেট সময় ১০:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬