ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ :দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মদনেরচর তালতলা গুদারা ঘাটে দশানী নদীতে সেতু ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় মদনের চর তালতলা এলাকবাসীর উদ্যোগে দশানী নদীর তীরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে দশানী নদীতে দ্রুত সেতু নির্মাণ ও তিন কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের দাবি জানানো হয়। মানববন্ধনে স্থানীয় আমিনুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনের চর তালতলা জিন্নাহ মোড় থেকে তালতলা গুদারাঘাটে দশানী নদীতে নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এই জনপদের মানুষকে।

শিক্ষক ওমর ফারুক বলেন, তালতলা গুদারাঘাটে দশানী নদীতে একটি সেতু না থাকা ও পাকা রাস্তা নির্মাণ না হওয়ায় তালতলা, মদনের চর, খাপড়া পাড়া, জোনাইবাড়ি, চর কামালের বার্ত্তী, নশুর চর গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, এখানে একটি সেতু নির্মাণ ও মদনের চর তালতলা থেকে মাদারেরচর বাজার পর্যন্ত তিন কিলোমিটার গ্রামীণ রাস্তাটি পাকা করা হলে এই জনপদের আর্থসামাজিক উন্নয়নে আমূল পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও জনজীবনে চরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। ব্রিজটি নির্মাণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মনির হোসেন ও কৃষক আহাজ্জল মিয়া। মানববন্ধনে ছয়টি গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬