ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

মাদারগঞ্জ : সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

১১ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে উপজেলার হাওয়াই রোড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রদলনেতৃবৃন্দ মোটরসাইকেল চালকদের গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

কর্মসূচিতে মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, সাবেক সদস্য সচিব সুজন আহম্মেদ, বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান নাইস, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম সরকার, পৌর ছাত্রদলের সদস্য রাফিউল ইসলাম রাফি, বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক রুনু, সহ–প্রচার সম্পাদক তানভীর আহম্মেদ পায়েল, পৌর ছাত্রদল নেতা সজিবসহ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল বলেন, দ্রুতগতিতে ও বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে অনেক তরুণ অকালে প্রাণ হারাচ্ছেন। অনেকেই পঙ্গুত্ব বরণ করছেন। দুর্ঘটনা কমাতে চালকদের সচেতন হওয়া জরুরি।

তিনি আরও বলেন, সড়কে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। তরুণদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়াতেই ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি নেয়া হয়েছে।

টুটুল বলেন, শুধু আইন প্রয়োগ নয়। চালকদের মধ্যে সচেতনতা তৈরি করাও সড়ক দুর্ঘটনা কমানোর অন্যতম উপায়। এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

আপডেট সময় ০৯:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬