ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারে সক্রিয় যুক্তরাষ্ট্র, লক্ষ্য রাশিয়া-চীনকে টেক্কা দেওয়া কানাডার সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় কয়েকজন হতাহত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল

নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী

নকলা : ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ ফাহিম চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট, শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মো. খোরশেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ প্রমুখ।

সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃদ্ধসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি

নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী

আপডেট সময় ০৯:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬