ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারে সক্রিয় যুক্তরাষ্ট্র, লক্ষ্য রাশিয়া-চীনকে টেক্কা দেওয়া কানাডার সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় কয়েকজন হতাহত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

কানাডার সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় কয়েকজন হতাহত

জামালপুর : কানাডার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি। ১৭ অক্টোবর, শনিবার রাতে তিনি জানান, আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ম্যাকগিন্টি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ঘাঁটিতে ঘাঁটিতে ঘটে যাওয়া দুর্ঘটনায় হতাহত হয়েছে।’

এর আগে ১৭ অক্টোবর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ওই সামরিক ঘাঁটিতে ‘বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে।

তবে কানাডার ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে ঠিক কী ঘটেছিল, এতে কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী কিংবা প্রতিরক্ষামন্ত্রী কেউই বিস্তারিত তথ্য দেননি।

ঘাঁটিটি আলবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার (১১০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। ম্যাকগিন্টি বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা ও কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’ সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু

কানাডার সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় কয়েকজন হতাহত

আপডেট সময় ০৭:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬