ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারে সক্রিয় যুক্তরাষ্ট্র, লক্ষ্য রাশিয়া-চীনকে টেক্কা দেওয়া কানাডার সামরিক ঘাঁটিতে দুর্ঘটনায় কয়েকজন হতাহত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নকলা : বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বোরহান উদ্দিনকে নেয়া হয় নকলা উপজেলা হাসপাতালে। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৯ মার্চ, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মমিনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বোরহান উদ্দিন ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ডোবার পানি সেচে দেশীয় প্রজাতির মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান বোরহান উদ্দিন। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে স্পর্শে ডোবার পানি বিদ্যুতায়িত হয়ে গেলে বোরহান সেই পানিতে নামামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালিহা নুঝাত তাকে মৃত ঘোষণা করেন।

বোরহান উদ্দিনের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বিদ্যুৎ ব্যবহার করে সেচকাজে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, বিদ্যুৎ পৃষ্টে বোরহান উদ্দিন নামের এক যুবক মারা গেছেন। তার মরদেহের সুরতহাল লেখা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে আবেদন করায় উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শে বিনাময়না তদন্তে দাফনের জন্য তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬