যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি, শনিবার একুশের প্রথম প্রহর থেকে শহরের দয়াময়ী এলাকায় জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে প্রথমেই জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তার শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর প্রেসক্লাব, জামালপুর জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব জামালপুর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ ভাষা শদিদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















