ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুর : উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আত্মনির্ভরশীল দলের কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন কারিতাস দলের প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

একে অপরের কার্যক্রম সম্পর্কে অধিক ধারণা গ্রহণ এবং নতুন কৌশল অর্জনের মাধ্যমে স্ব স্ব সংস্থার কর্মসূচিকে সমৃদ্ধ করার লক্ষে শিখন বিনিময় আয়োজন করে সিডস কর্মসূচি।

২৬ অক্টোবর, সোমবার কারিতাস বাংলাদেশ এর ৪৪ সদস্য বিশিষ্ট দুটি টিম উন্নয়ন সংঘ সিডস কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন বা শিখন বিনিময় সফরে এসে সন্তুষ প্রকাশ করেছে।

দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে তারা পরিদর্শন করে। এর মধ্যে দেওয়ানগঞ্জের পাররামরামপুর ও সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি (সিএসএ প্রযুক্তি) ও সিবিও শক্তিশালীকরণ বিষয়ে শিখন বিনিময় করেন।

উন্নয়ন সংঘের পক্ষে নেতৃত্ব দেন কর্মসূচি ব্যবস্থাপক এস এম শামসুদ্দিন এবং কারিতাস বাংলাদেশের সিডস দলের নেতৃত্ব দেন কর্মসূচি ব্যবস্থাপক দুলেন আড়েং।

জামালপুর : জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি ফসল চাষ পরিদর্শন করেন কারিতাস দলের প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শিখন বিনিময় সফরে তারা সিডস কর্মসূচির একাধিক আত্ম-নির্ভরশীল দল ও মহিলা সমিতির সাথে আলোচনা করেন। সরেজমিন পরিদর্শনের জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি (সিএসএ প্রযুক্তি) ও সিবিও শক্তিশালীকরণ এর অংশ হিসাবে সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্তি বিষয়ে বিশদ ধারণা নেন।

সফরে কারিতাস বাংলাদেশ টিমের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ইকোনোমিক ইনক্লুশন উসমান গনিসহ মোট ৪৪ জন এবং উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের টিমের পক্ষে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার ইকোনোমিক ইনক্লুশন মজিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার শিক্ষা সাইদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী জনাব হামিদুল ইসলাম,কামাল হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর জনাব বাবুল মিয়া ও গোলাম মোস্তফা।

উল্লেখ, নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্টমি ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংঘ সিডস কর্মসূচি বাস্তবায়ন করছে জামালপুরে এবং কারিতাস বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করছে শেরপুর জেলায়।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

আপডেট সময় ১১:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬