ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

জামালপুরে পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত

জামালপুর : পুষ্টি সমন্বয় কমিটির সভায় ইউএনও জিন্নাত শহীদ পিংকী, অন্যান্য অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ২৬ আগস্ট, মঙ্গলবার সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় সার্বিক সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম ও জেসমিন প্রকল্প।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী। এতে মুখ্য আলোচক ছিলেন কমিটির সদস্য সচিব ও সদর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম ও জামালপুর এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।

সভায় বক্তারা সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসাবে জামালপুরে পুষ্টি উন্নয়ন কার্যক্রমে অসামান্য অবদান রাখার জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের প্রতি প্রশংসা করেন। বক্তারা এলাকা সম্প্রসারণের জন্য সংস্থা দুটির প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সচেতন করতে পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধমূলক আলোচনা করার জন্যও গুরুত্বারোপ করা হয়।

সভায় অর্ধশতাধিক সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

জামালপুরে পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫