ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী : দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে একটি বিশেষ প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে ​তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেন।

এ সময় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, পূজা চলাকালীন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রেের আওতায় প্রতিটি মণ্ডপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পূজা কমিটি যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়। মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় উৎসব সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করা হয়।

তিনি আরও বলেন, আয়োজক এবং প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে তারাকান্দায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উপহার দেওয়া।

এ সময় পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক নাজু, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়াসহ বিভিন্ন মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬