ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল

ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের একটি ব্যাংকের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কিউবার ব্যাংকো ইন্টারন্যাশনাল দে কোমেরসিও এসএ (বিআইসিএসএ)’র ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের নিষেধাজ্ঞার আওতায় থাকা কারাফারিন ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার এই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে কারাফারিন ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করার মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, গত ২০২২ সাল থেকে কিউবার বিআইসিএসএ ব্যাংকের সঙ্গে কারাফারিন ব্যাংকের যোগাযোগ রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিউনিস্ট শাসিত কিউবাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন ক্ষতিকর শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র, যাকে বিশ্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের সবচেয়ে বড় সমর্থক বলে মনে করে যুক্তরাষ্ট্র।’

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এ পদক্ষেপকে ‘আগ্রাসী’ বলে আখ্যা দেন। তিনি বলেন, বিআইসিএসএ একটি সম্পূর্ণ বৈধ ব্যাংক এবং কিউবা ও বিশ্বের অন্যান্য দেশে ব্যাংকটির লেনদেনও সম্পূর্ণ বৈধ।

রদ্রিগেজ আরও বলেন, ‘এ পদক্ষেপের মাধ্যমে কিউবার জনগণের ওপর সর্বোচ্চ মাত্রার সম্মিলিত শাস্তি চাপিয়ে দেওয়ার এবং দেশটির অর্থনীতির সব ধরনের কার্যক্রমের পথ বন্ধ করে দেওয়ার অপরাধমূলক সংকল্পের প্রতিফলন ঘটেছে।’

গত ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে নিষেধাজ্ঞা ও তেল অবরোধের মাধ্যমে দেশটির ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ ক্রমাগত বাড়িয়েছে ওয়াশিংটন।

এদিকে, ১৫ অক্টোবর, বৃহস্পতিবার ইরানের সঙ্গে আর্থিক সম্পর্কের অভিযোগে ইরাকভিত্তিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, ব্যাংকটি ইরান এবং দেশটির কয়েকটি ব্যাংককে আর্থিক সেবা ও মার্কিন ডলারে লেনদেনের সুযোগ দিয়ে থাকে।

এ ছাড়া কয়েকটি ইরানি ব্যাংক, কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র : বাসস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান

ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৫:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬