ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জামালপুরে এপি’র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

জামালপুর : সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। ছবি : বাংলারচিঠিডটকম

“স্বপ্নের ডানায় ভয় করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি। শিশুরা স্কুলে যাবে, কাজে নয়” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। এ উপলক্ষে শ্রমজীবী শিশু, অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন, বৃহস্পতিবার বেলা ১১টায় জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করে উন্নয়ন সংঘের(ইউএস) জামালপুর এরিয়া প্রোগ্রাম। এ আয়োজনে সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড বাংলাদেশ ও জামালপুর সদর উপজেলা প্রশাসন।

উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মকবুল হোসেন, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রোকশানা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীন, জামালপুর হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, দোকান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জারনিস আলম প্রমুখ।

জামালপুর : শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়া শ্রমজীবী একাধিক শিশু ও তাদের অভভাবকেরা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত হবার কারণ ব্যাখ্যা করেন। শিশুরা শ্রমে না গিয়ে স্কুলে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তাদের জন্য সুযোগ সৃষ্টির জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। আলোচকগণ নিজেদের স্ব স্ব অবস্থান থেকে শিশুদের শ্রমের সাথে যুক্ত না করে তাদের স্কুলে ফিরে যাওয়ার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইউএনও জিন্নাত শহীদ পিংকি বলেন, শিশুশ্রম প্রতিরোধে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজকে সচেতন করাও জরুরি। সন্তানদের ভবিষ্যৎ গড়তে হলে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, কাজে নয়।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

জামালপুরে এপি’র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

আপডেট সময় ১০:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫