ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কাশ্মীরে হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের ছবি প্রকাশ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় জড়িত তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে দিয়ে ‘পিটিআই’ জানিয়েছে, হামলাকারীদের সবাই লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে কমপক্ষে দু’জন ‘বিদেশি’ বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো হামলাকারীদের খুঁজে বের করতে এবং এর পেছনের পরিকল্পনা উদঘাটনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

এদিকে নিরাপত্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে আরেক ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, কাশ্মীর হত্যাকাণ্ডে জড়িত চারজনকে শনাক্ত এবং তাদের ছবি প্রকাশ করার তথ্য দিয়েছে। তাদের দাবি, ওই চারজনের নাম হলো— আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা।

গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, হামলাকারীরা সংখ্যায় পাঁচ থেকে ছয় জন ছিল। সবার মুখে ছিল মাস্ক এবং হাতে একে ৪৭-এর মতো বন্দুক। আচমকাই পর্যটকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি পশ্চিমবঙ্গে।

পাকিস্তান-ভিত্তিক ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’, মঙ্গলবারের হামলার দায় স্বীকার করেছে। হামলার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে ছুটে যান এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে সঙ্গে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবার প্রতি ১০ লাখ রুপি করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। পাশাপাশি গুরুতর জখম ব্যক্তিদের দুই লাখ এবং অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের এক লাখ রুপি করে আর্থিক সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

কাশ্মীরে হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের ছবি প্রকাশ

আপডেট সময় ০৮:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫