ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

নকলা : বিশ্ব শিক্ষক দিবসে বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শোভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর, সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। সভায় শিক্ষকতার মর্যাদা ও সম্মান, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

ইউএনও মো. জাহাঙ্গীর আলম বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

আপডেট সময় ০৯:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬