ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড

দেওয়ানগঞ্জ : সরকারি জমি দখল করে স্থাপনা নির্মানের অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি জমি ও নদীর পাড় দখল করে পাকা স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু (৬০) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দেওয়াসহ স্থাপনাটি ভেঙে জমি দখলমুক্ত করা হয়।

৬ অক্টোবর, ​মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে নদীর পাড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভার সামনের নদীপাড়ে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ঘটনাস্থল থেকে খায়রুল ইসলাম বাবুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর অধীনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সময়ে অবৈধভাবে নির্মিত স্থাপনাটি তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলে জমিটি দখলমুক্ত করা হয়।

​এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, অন্যায়ভাবে নদীর জমি দখল করে স্থাপনা তৈরি করায় অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। সরকারি কিংবা নদীর জমি অবৈধ দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড

আপডেট সময় ০৯:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬