ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপের উপকূলে ৫ এপ্রিল শনিবার সকালে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সিডনি থেকে এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে পরে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পরে সতর্কতা প্রত্যাহার করে।

কেন্দ্রটি জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির আশঙ্কা এখন কেটে গেছে। নিকটতম পর্যবেক্ষণ স্থানে সুনামির কোনো সম্ভাবনা নেই।

স্থানীয় সময় সকাল ৬টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল নিকটতম প্রধান শহর কিম্বে থেকে প্রায় ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

কিম্বের লিয়ামো রিফ রিসোর্টের একজন রিসেপশনিস্ট ম্যারোলিন সিম্বিকেন বলেছেন, তিনি এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাননি।

তিনি এএফপি’কে বলেন, আমরা এখানে ভূমিকম্প অনুভব করেছি। তবে ভূমিকম্পে খুব বেশি ক্ষতি হয়নি। এখানে কোনো ক্ষতি হয়নি এবং কাউকে সরিয়ে নেওয়া হয়নি বলে তিনি জানান।

ইউএসজিএস তথ্য অনুসারে, সমুদ্রের একই অঞ্চলে পরে বেশ কয়েকটি আফটারশক হয়। যার প্রাথমিক মাত্রা ছিল ৪ দশমিক ৯ থেকে ৫ দশমিক ৩।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প

আপডেট সময় ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫