ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সর্ববৃহৎ ঈদের জামাত আরামনগর কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত 

সরিষাবাড়ী : আরামনগর কামিল মাদরাসা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে জমিঈয়তে আহলে হাদিসের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় আরামনগর কামিল মাদরাসা ঈদগাহ ময়দানে। ৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৮টায় এ ঈদের জামাত শুরু হয়। এতে ইমামতি করেন উপজেলা জমিঈয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুকী বিস্তৃত এ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা এ জামাতে অংশ নেয়।

জানা গেছে, আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল-কোরায়শী (রহঃ) ১৯৪৬ সালে জমিঈয়তে আহলে হাদিস ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই প্রতি বছর সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় আরামনগর কামিল মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা জামাত পরিচালিত হয়ে আসছে। এ জামাতে অংশ নিতে সরিষাবাড়ী উপজেলা ছাড়াও পাশ্ববর্তী উপজেলা থেকেও মুসল্লিরা এ বৃহৎ জামাতে অংশ নিতে সকাল থেকেই জড় হতে থাকেন। মুসল্লিদের ঈদের নামাজ আদায় করতে সকল ধরনের ব্যবস্থা করে থাকে জমিঈয়তে আহলে হাদিস।

এছাড়াও উপজেলার প্রায় শতাধিক জায়গায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে সর্ববৃহৎ ঈদের জামাত আরামনগর কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত 

আপডেট সময় ০৮:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫