ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা
৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

জামালপুর ভেন্যুতে অপরাজিত চ্যাম্পিয়ন মাগুরা ডিএসএ দল

জামালপুর : ম্যাচের টস পর্বে দুই আম্পায়ার ও দুটি দলের অধিনায়ক। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ এর গ্রুপ পর্বের জামালপুর ভেন্যুতে নিজেদের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা ডিএসএ দল।

২২ মার্চ শনিবার প্রতিযোগিতার শেষ ম্যাচে তারা নীলফামারী ডিএসএ দলকে ৬ উইকেটে পরাজিত করেছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

২২ মার্চ প্রতিযোগিতার শেষ ম্যাচের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাগুরা ডিএসএ দলের অধিনায়ক আসলাম হোসাইন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেন প্রতিপক্ষ নীলফামারী ডিএসএ দলের অধিনায়ক তানভীর আহমেদ বিত্তানরা। শুরু থেকেই মাগুরার বোলারদের তোপের মুখে নীলফামারীর ব্যাটারদের একে একে সব উইকেটের পতন ঘটে। তারা ২৪ ওভার খেলে সবগুলো উইকেটের বিনিময়ে সংগ্রহ করতে পারে মাত্র ৪১ রান।

জামালপুর : বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম, জামালপুর । ছবি : বাংলারচিঠিডটকম

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন মাগুরা ডিএসএ দলের ব্যাটাররা। তারা মাত্র ৭.৪ ওভার খেলে চার উইকেটের বিনিময়ে ৪৪ রান করে সহজ জয় তুলে নিয়ে এই ভেন্যুতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী মাগুরার বোলার নাজমুল আলম সজল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. ওয়াহিদ ও মো. ফুয়াদ হাসান।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

জামালপুর ভেন্যুতে অপরাজিত চ্যাম্পিয়ন মাগুরা ডিএসএ দল

আপডেট সময় ১০:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫