ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান সাজু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলা এবং চাল চোরাচালান মামলার চার্জশিটভুক্ত আসামি আওয়ামী লীগনেতা ও গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। ২৯ জানুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোস্তাফিজুর রহমান সাজু গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চোরাচালনের মামলায় এজহার ও চার্জশিটভুক্ত আসামি। এর বাইরেও নাশকতার অভিযোগের মামলায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ জানুয়ারি দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এর দুই বছর পর গত ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় মোস্তাফিজুর রহমান সাজু গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়াও গত বছরের ২৭ সেপ্টেম্বর রাতে সরকারি চাল পাচারের সময় গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মোড় থেকে ১১০ বস্তা চালসহ একটি ট্রাক আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ১১০ বস্তা চালসহ ট্রাক্টটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গুনারীতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বাদী হয়ে চাল ব্যবসায়ী দেলোয়ারকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মোস্তাফিজুর রহমান সাজু দুই নম্বর আসামি।

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫