ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা
তারুণ্যের উৎসব-২০২৫

জামালপুরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জামালপুর : সরিষাবাড়ী উপজেলা ও জামালপুর পৌরসভা বালক দলের মধ্যে খেলা নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ছবি : বাংলারচিঠিডটকম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলা’ এই অঙ্গীকার বাস্তবায়নে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জামালপুরে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ২০ জানুয়ারি সোমবার সকালে জামালপুর জেলা স্টেডিয়ামে পাঁচদিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, বাংলারচিঠিডটকম এর সম্পাদক মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

জামালপুর : সরিষাবাড়ী উপজেলা ও জামালপুর পৌরসভা বালক দলের খেলার দৃশ্য। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, মাদক, মোবাইল আসক্তি ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলা তরুণদের শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধন করে। খেলাধুলার মাধ্যমে তরুণেরা নিজেদের যদি পরিবর্তন করতে পারে তবেই তারা দেশ ও পৃথিবী বদলে দিতে পারবে।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আলাদাভাবে জামালপুর পৌরসভা বনাম সরিষাবাড়ী উপজেলা বালক ও বালিকা দল এবং জামালপুর সদর উপজেলা বনাম মেলান্দহ উপজেলা বালক ও বালিকা দলের মধ্যে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় জামালপুর পৌরসভা বালক দল টাইব্রেকারে ৩-১ গোলে সরিষাবাড়ী উপজেলা বালক দলকে পরাজিত করে।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

তারুণ্যের উৎসব-২০২৫

জামালপুরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ০৫:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫