ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক চ্যালেঞ্জের মুখে

সাম্প্রতিককালে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে ডুরান্ড লাইনে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে করে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। খবর খামা প্রেসের।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের নাওয়া পাস এলাকায় সর্বশেষ হামলা চালায় পাকিস্তান। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এর আগে গত ২৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর হামলায় আফগানিস্তানে নিহত হয়েছে অন্তত ৫০ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু।

এর জবাবে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাল্টা হামলা চালায় আফগান যোদ্ধারা। এতে নিহত হয়েছে পাকিস্তানের অন্তত ১৯ জন সেনা।

বিভিন্ন প্রতিবেদনের বরাতে খামা প্রেস জানিয়েছে, গত বছর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে ৪০০টির বেশি সংঘাত হয়েছে। এসব সংঘাতের ফলে পারস্পরিক বিশ্বাস কমেছে এবং এসব সংঘাত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

অন্যদিকে দুই দেশই তাদের সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার করেছে। উভয় দেশই তাদের অবস্থানে অটল। এতে করে পরিস্থিতি এখন জটিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সীমান্তবর্তী অঞ্চলে হামলার জন্য নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে দায়ী করে আসছে পাকিস্তান। তবে সর্বশেষ পাকিস্তানের চালানো হামলায় বেসামরিক লোক নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে আফগানিস্তান।

পাকিস্তানের হামলায় বেসামরিক লোক হতাহত ছাড়াও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আফগানদের মধ্যে ক্ষোভ বেড়েছে।

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক চ্যালেঞ্জের মুখে

আপডেট সময় ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫